২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম জেলা বিচারকের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

চট্টগ্রাম জেলা ও দায়রা জজকে অতিসত্তর অপসারণের দাবি জানিয়ে চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশন মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে শত শত আইনজীবী এক ঘন্টাব্যাপী এ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।

পরে অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস ইসলামের সভাপতিত্বে আইনজীবীরা একটি সমাবেশ করেন।

অন্যান্যের মধ্যে ঊর্ধ্বতন আইনজীবী অ্যাড. মাহবুব আলী, আহমেদ সগির, সিরাজুল ইসলাম, মনতোশ বড়–য়া, ইব্রাহিম হোসেন বাবুল, মজিবুল হক, রতন কুমার রায় এবং আনোয়ারুল করিম সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তারা আইন মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে অতিসত্তর জেলা ও দায়রা জজ আবুল গফুরের অপসারনের আহ্বান জানান।

চট্টগ্রামের আইনজীবীরা গত ৩ এপ্রিল থেকে জেলা জজের আদালত বর্জন করে চলছেন। আদালত পরিচালনার নতুন সময়সূচিসহ বিভিন্ন ধরনের অবাস্তব নিয়ম চালু করার কারনে আইনজীবীরা তার উপর অনাস্থা প্রকাশ  করে আসছেন।