খুলনায় একজনকে শ্বাসরোধ করে হত্যা
খুলনার বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট এলাকায় জুলফিকার আলী শেখ(৩৫) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করে দুস্কৃতকারীরা। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টায় নিজ বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার বিকেলে উপজেলার ভান্ডারকোট এলাকার গ্রামীণ ব্যাংক থেকে নয় হাজার টাকা ঋণ নিয়ে তার স্ত্রীর সাথে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পুটিরহাট নামক স্থানে এসে জুলফিকার তার স্ত্রীকে বাড়ি চলে যেতে বলে এবং সে পরে আসবে বলে জানায়। পরবর্তীতে গভীর রাত পর্যন্ত তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। মঙ্গলবার নিজ বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
