২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে ডাকাত নিহত

কুষ্টিয়ার খোকসা উপজেলার খানপুর হেলিপ্যাড মাঠের কাছে পুলিশের ক্রসফায়ারে মঙ্গলবার ভোরে এক ডাকাত সর্দার নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 12:21 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

নিহত ডাকাত সর্দারের নাম তক্কেল ওরফে সেলিম (৪৬)।

পুলিশ জানায়, রাজবাড়ী জেলার মাধবলক্ষ্মী গ্রাম থেকে খোকসা থানা পুলিশ সোমবার রাতে সেলিমকে গ্রেপ্তার করে।

সেলিমের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ভোর পৌনে ৪টার দিকে তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য খানপুর হেলিপ্যাড মাঠের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সেলিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে প্রায় আধাঘন্টাব্যাপী গুলি বিনিময়ের সময় সেলিম পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।

পুলিশ জানায়, নিহত সেলিমের বিরুদ্ধে ডাকাতিসহ ১৬টি মামলা রয়েছে।