২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় অ্যাকশন এইড- এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নাসরীন হক আহত

অ্যাকশন এইড বাংলাদেশ- এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নাসরীন হক সোমবার তার ধানমন্ডির বাসভবনের সামনে প্রাইভেট কারের ধাক্কায় আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

তাকে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

নাসরীন হকের পরিবারের সদস্যরা বিডিনিউজকে বলেন, তার অবস্থা এখনো বেশ জটিল। সিএমএইচ- এর ইনটেনসিভ কেয়ার ইউনিটে তার চিকিৎসা চলছে।

তারা আরো জানান, ধানমন্ডির ৮ নম্বর রোডের বাসার সামনে অফিসের গাড়ির জন্যে অপেক্ষা করা অবস্থায় গাড়িটি তার পায়ের ওপর তুলে দেয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া এবং বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তারা হাসপাতালে তাকে দেখতে যান এবং তার অবস্থার খোঁজ খবর নেন।