৬ষ্ঠ ওয়েজ বোর্ডের মেয়াদ আরো ৬ মাস বাড়লো
সরকার সংবাদপত্র ও সংবাদ সংস্থার সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পুনর্নির্ধারণের লক্ষ্যে সুপারিশ করার জন্যে গঠিত ৬ষ্ঠ ওয়েজ বোর্ডের মেয়াদ আরো ৬ মাস বৃদ্ধি করেছে।
এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
এ বছরের ২০ অক্টোবর পর্যন্ত এ সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তবে ৬ষ্ঠ ওয়েজ বোর্ডের কার্যমেয়াদ বৃদ্ধির সাথে সংশ্লিষ্ট ব্যয় নির্বাহের নিমিত্তে অতিরিক্ত অর্থ বরাদ্দের ব্যাপারে যথারীতি অর্থ বিভাগের সম্মতি গ্রহণ করতে হবে।
