২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে অর্থমন্ত্রণালয়ের উপ - সচিবের আত্মহত্যা

পুলিশ সোমবার অর্থমন্ত্রণালয়ের একজন উপ সচিবের মৃতদেহ তার ধানমন্ডির বাসভবন থেকে উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 04:02 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

পুলিশ জানায়, পারিবারিক কলহ অথবা হতাশা জনিত কারণে উপসচিব তৌফিক খান মজলিশ (৫৩) তার বেড রুমের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মজলিশ ধানমন্ডির রোড নং ১১/এ- এর ৮৩/এ নম্বর বাড়ির বাসিন্দা। 

ধানমন্ডি থানা পুলিশ জানায়, মজলিশ সকাল ৮টার দিকে আত্মহত্যা করেন এবং বেলা ১২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন বিডিনিউজকে বলেন, উপসচিবের স্ত্রী রওশন আরা গত বছরের অক্টোবরে তাকে ছেড়ে যাওয়ার পর থেকে সম্ভবত তিনি হতাশায় ভুগছিলেন। রওশন আরা তার এক বন্ধুকে বিবাহ করেছেন বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।