২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্রধর্মঘট আংশিক পালিত

বাংলাদেশ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্রধর্মঘট সারা সোমবার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক পালিত হয়েছে। ধর্মঘটের সমর্থনে ছাত্রলীগ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 02:53 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

ছাত্রদল সন্ত্রাসীদের দ্বারা সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রহিম আকাশ নিহত ও প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাওকালে পুলিশী হামলার প্রতিবাদে ছাত্রলীগ এই ধর্মঘটের ডাক দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ সহ গুরত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কোনো ক্লাশ অনুষ্ঠিত হয়নি।

ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ, ধানমন্ডি গর্ভনমেন্ট স্কুল, ভিকারুননিসা নুন স্কুল এ্যান্ড কলেজসহ প্রায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই ঢিমেতালে ক্লাশ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাশ এবং কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি ছিলো খুবই কম।

ধর্মঘটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার অনুষ্ঠেয় কোর্স পদ্ধতির সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। স্থগিত পরীক্ষাগুলোর তারিখ পরে ঘোষণা করা হবে।