২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীদের মানসম্মত ইসলামী শিক্ষার উপর শিক্ষামন্ত্রীর গুরুত্বারোপ

শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক মুসলমান অধ্যূসিত দেশ হিসেবে নারীদের মানসম্মত ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

“বর্তমান বিশ্বে নারীদের শিক্ষা অত্যন্ত জরুরী। মুসলাম সংখ্যাগরিষ্ট্য দেশে নারীদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে সমাজ এগিয়ে যাবে”। শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক নারীর ইসলামী শিক্ষা বিষয়ক ছয়দিন ব্যাপী  (২৩ থেকে ২৮ এপ্রিল) জাতীয় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

ইউনেস্কোর বাংলাদেশ জাতীয় কমিশন (বিএনসিইউ) ইসলামী শিক্ষা বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংগঠন (আইইএসসিও) এবং ওয়ার্ল্ড ইসলামিক কল সোসাইটি’র সহযোগিতায় রাজধানীর ব্যানবেইজ ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, সরকার ছয় দফা ডাকার ঘোষণা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ এবং এব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইরানের আইইএসসিও’র আঞ্চলিক পরিচালক ড. আব্বাস সাদ্রী, ডব্লিউআইসিএস’র আবুল্লাহ জিবরান ও শিক্ষা সচিব এমডি মমতাজুল ইসলাম।