জরুরী ফোন সার্ভিস ৯১১ এ সমস্যার কারণে যুক্তরাষ্টে বাংলাদেশী অধ্যাপকের মৃত্যুর আগে কোন সহায়তাই দিতে পারেনি উদ্ধারকারীরা
জরুরী ফোন সার্ভিস ৯১১ এর সমস্যার কারনে যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি কোম্পানি মেডিমুন ইনকরপোরেট’র ম্যানেজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক প্রভাষক ড. কাফি বিল্লাহর মৃত্যু’র আগে উদ্বারকারীরা বিপাকে পড়েছিলো।
ড. বিল্লাহর ঘনিষ্ট বন্ধু তারিক সুজাত বিডিনিউজকে বলেন, “যুক্তরাষ্ট্রের জরুরী ফোনের ত্রুটির কারণে যদি এমন একজন বিদ্বান ব্যক্তির মৃত্যু হয় তাহলে এটাকে কোন দৃষ্টিকোণ থেকে বিচার করা হবে” ।
১৯ এপ্রিল গুরুতর হার্ট এ্যাটাকে ড. বিল্লাহ (৩৯) মৃত্যুবরণ করেন। সোমবার তার মৃত দেহ আমেরিকা থেকে বিমান যোগে ঢাকা আনা হবে।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ ব্যাপারে একটি রিপোর্টে বলেছে তারা জানতে পেরেছে ড. বিল্লাহ তার বুকের ব্যাথা উঠলে ৯১১এ ডায়াল করে সমস্যা জানাতে চেয়েছিলেন, কিন্তু কোন সাহায্য পায়নি। “মারা যাওয়ার অন্ততপক্ষে ১০ ঘন্টা পরে মেঝেতে পড়ে থাকা অবস্থায় কেউ একজন তার মৃতদেহটি উদ্ধার করে”, ওয়শিংটন পোস্টের রিপোর্টে এ কথা বলা হয়।
মার্কিন পুলিশ তার রিপোর্টে বলেছে ফোন কোম্পানির প্রযুক্তিগত জটিলতার কারণেই তারা জরুরী ফোন পেয়েও তারা সঠিক ঠিকানায় পৌঁছুতে ব্যর্থ হয়েছে।
এদিকে বালটিমোরে চিকিৎসা বিভাগ বলেছে, মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ বলেছে, এখনো নেতিবাচক কোনও আলামত পাওয়া যায়নি।
কাফি বিল্লাহ মরহুম ড. এমএ কাসেম ও বুল-বুল-ই জান্নাতের ছেলে।
বাদ জোহর নামাজ-ই-জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী øিগ্ধা আলী, পাঁচ বছরের মেয়ে প্রমিতি আলী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখেছেন।
