নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক নিহত
নওগাঁর সাপাহার সীমান্তে রোববার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী কৃষক নিহত হয়েছে।
নিহত কৃষক হানিফ আলী (৩২) সাপাহার উপজেলার কৃষ্ণসাদা গ্রামের ইলিয়াস আলীর পুত্র।
বিডিআর সূত্র জানায়, রোববার বেলা সাড়ে ১১ টায় পার্বতীডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা হাঁপানিয়া মেইন পিলার ২৩৫ ও ২৩৬ এর বাংলাদেশী সীমানায় ক্ষেতে কাজ করার সময় কৃষকদের লক্ষ্য করে গুলি চালায়। এতে হানিফ আলী ঘটনাস্থলেই নিহত হয়।
মাঠে কর্মরত অন্যান্য কৃষকরা প্রাণ ভয়ে পালিয়ে গেলে বিএসএফ ঘটনাস্থল থেকে লাশ নিয়ে যায়।
ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ফেরত পাঠানো হয়নি।
