জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৮ ডাকাত গ্রেফতার
জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে রোববার সকালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ আট ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত হচ্ছে, জয়পুরহাট জেলা সদরের কেশোবপুর গ্রামের জাফর (২৭), সোনারপাড়া গ্রামের মামুন (২৫), পুরানাপৈল গ্রামের এনামুল হক (২৫), খাইরুল ইসলাম ওরফে বাবুল (২৬), রবিউল ইসলাম বাবু (৩০), গোলাম মোস্তফা (২৮) ও দস্তপুর গ্রামের রতন (২৩), নওগাঁর বদলগাছী উপজেলার কাষ্টগাড়ী গনেশপুর গ্রামের ডাকাত সর্দার দেলোয়ার হোসেন (৩৩)।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট, পাঁচবিবি ও বগুড়ার শিবগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
