ইউএনও’র অপসারণ দাবিতে পটুয়াখালীর দশমিনায় হরতাল পালিত
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদত্যাগ দাবিতে পটুয়াখালীর দশমিনা উপজেলায় শনিবার অর্ধদিবস হরতাল কর্মসূচি পালিত হয়েছে।
ইউএনও মাসুদুর রহমানের আদেশে স্থানীয় একটি মসজিদ বন্ধ করার প্রতিবাদে সর্বদলীয় ঐক্য পরিষদ এ হরতাল আহ্বান করে।
হরতাল চলাকালে দোকানপাটসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। মাসুদুর রহমানকে প্রত্যাহার করে পটুয়াখালীতে আনা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক রবিউল হক দশমিনা গিয়েছেন।
