কুমিল্লায় অস্ত্র মামলায় ১ জনের ১৪ বছরের কারাদণ্ড
অবৈধ অস্ত্র রাখার দায়ে কুমিল্লায় আবু তাহের নামে এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে।
কুমিল্লার প্রথম অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক এসএম মুজিবুর রহমান আসামির উপস্থিতিতে বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, কুমিল্লা কোতয়ালী থানায় একটি ডাকাতি মামলায় গ্রেপ্তারকৃত আবু তাহের ওরফে সরু মিয়ার স্বিকারোক্তি অনুযায়ী সিআইডি পুলিশ ২০০২ সালের ৮ জুন শহরের শাসনগাছা চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে ৬ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করে।
