বরিশালে বিড়ি কারখানার সামনে থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
বরিশালের কাশিপুর এলাকার ফিশারী রোডস্থ কাড়িকর বিড়ি কারখানার সম্মুখ থেকে বুধবার সকালে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে।
কোতয়ালী থানার এস আই আল মামুন উল ইসলাম বিডিনিউজকে জানান ধারনকৃত বস্তুটি আসলে বোমা নয়। বোমা সদৃশ ওই কৌটার মধ্যে পটাশ, সার্কিট, ৪ টি ব্যাটারী, বালু এবং তার পাওয়া গেছে।
ভয়ভীতি প্রদর্শনের জন্য জেএমবির কোন সদস্য এ ঘটনা ঘটাতে পারে বলে পুলিশ ধারনা করছে।
