ফুলবাড়ি খনি প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন ভয়েস’
পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন ভয়েস’ ফুলবাড়ি কয়লা খনি প্রকল্পসহ জ্বালানি খাতের সকল অসম চুক্তি বাতিলের দাবি জানিয়েছে।
গ্রিন ভয়েসের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার আয়োজিত কর্মসূচি থেকে, ওই সকল চুক্তির সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের বিচার দাবি জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক বর্ষ পূর্তির সভাপতিত্ব করেন গ্রিন ভয়েসের সমন্বয়ক আলমগীর কবীর।
তেল - গ্যাস - জ্বালানি - বন্দর ও খণিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মোহাম্মাদ শহীদুল্লাহ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
