মানবাধিকার সংগঠনের উদ্যোগে কানসাট হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে
কানাসাটে পুলিশের গুলিতে হতাহত ও ব্যাপক নির্যাতনের তদন্ত শুরু করেছে কয়েকটি মানবাধিকার সংগঠন।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তদন্ত দল নিহত-আহত, নির্যাতিত পরিবারসহ আন্দোলনের নেতা গোলাম রব্বানীর সাথে সাক্ষাত করে।
মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে এ্যাড. সুলতানা কামাল, নিজেরা করি’র পক্ষে খুশি কবির, এলআরডি’র পক্ষে শামসুল হুদা, অধিকারের আবু সালেহ মোহাম্মদ এনাম তদন্ত পরিচালনা করেন।
শিগগিরই এ তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে বলে তদন্তকারীরা জানান।
