২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২৫

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার দুপুরে কমপক্ষে দু’জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জ--ঢাকা মহা সড়কে কিশোরগঞ্জের নান্দালা নামক স্থানে ঢাকাগামী ইশাখাঁ সার্ভিসের একটি বাসকে দ্রুতগামী একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে-- সদর উপজেলার রংগরকোনা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাহমুদ আলী (৩৫) এবং অজ্ঞাত যুবক (২৫)। দু’জনই ঘটনাস্থলে নিহত হয়।

আহতদের কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো-- আবুল কাশেম (৩৫), তার স্ত্রী রহিমা আকতার (২৫) এবং দুই মেয়ে নুরজাহান (৪) ও ইসমত জাহান (২), পারসু মিয়া (৩৫), ফজলুর রহমান (৫০), হারুন অর রশিদ (৩৫), কালু মোল্লা (২৮), আলাল (৩০) এবং শাহাব উদ্দিন (৫৮)।

পুলিশ ট্রাকটিকে আটক করতে পারেনি।