২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত

খুলনা মহানগরীর কেডি ঘোষ রোডস্থ ডিআইজির বাংলোর সামনে মঙ্গলবার মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে সিদ্দিক বিশ্বাস (৩৮)নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ডিআইজির বাংলোর সামনের সড়কে একটি দ্রুতগামী ট্রাক ও একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল (নং-খুলনা মেট্রো-হ-১১-২২২৫) আরোহী সিদ্দিক বিশ্বাস গুরুতর আহত হয়। তাকে খুলনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সিদ্দিক বিশ্বাস বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের মিজান বিশ্বাসের ছেলে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি।