২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার চাটমোহরে ১৩ দফা দাবিতে অর্ধদিবস হরতাল পালিত

পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতি বন্ধসহ ১৩ দফা দাবি আদায়ে পাবনার চাটমোহরে মঙ্গলবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 05:37 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

এদিকে শত শত গ্রাহক লোড শেডিং ও গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয় ঘেরাও ও লাঠি মিছিল করে।

হরতাল চলাকালে সকল স্কুল, কলেজ দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ ছিল।

৮০ হাজার গ্রাহক দীর্ঘ দিন যাবৎ লোড শেডিং, মিটার ভাড়া, সার্ভিস চার্জ, ক্যাপাসিটি চার্জ, কাস্টমস চার্জ, পাওয়ার ফ্যাক্টর চার্জ, জরিমানা ও সুদ, সংযোগ ও সংযোগ বিচ্ছিন্নকরণ ফি’র কারণে ভোগান্তির শিকার হচ্ছে।

হরতালের সময় লাঠি মিছিল শেষে স্থানীয় বাজারে এক সমাবেশে বিদ্যুৎ গ্রাহক কল্যাণ সংগ্রাম পরিষদ ও আওয়ামী লীগ নেতা মো. শাখাওয়াত হোসেন শাকু বক্তব্য রাখেন।