২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ২ গৃহবধুর আত্মহত্যা, যুবকের লাশ উদ্ধার

জয়পুরহাটের সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে দুই গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। পুলিশ মঙ্গলবার একথা জানায়।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 01:56 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

দুই গৃহবধূর নাম হচ্ছে--লিপি  (২০) এবং ছুম্মা (২১)।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায় বাকিলা গ্রামের ফারুকের স্ত্রী লিপি ও চকজয়কৃষ্ণপুর গ্রামের মিঠুর স্ত্রী ছুম্মা পারিবারিক কলহের জের ধরে সোমবার বিকেলে বিষপান  করে।

তাদেরকে মূমুর্ষ অবস্থায় জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তারা দু’জনেই মারা যায়।

এদিকে জয়পুরহাটের কালাই উপজেলার ঘাটুরিয়া গ্রামের একটি কালভার্টের নিচ থেকে মঙ্গলবার ভোরে পুলিশ এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে।

যুবকের নাম ইউসুফ (৩০)। সে ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মৃত হারেজ উদ্দীন মৃধার ছেলে। 

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ভ্যান চালক

ইউসুফ গত ১২ এপ্রিল ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ঘাটুরিয়া গ্রামে কালভার্টের নিচে গলিত লাশ দেখতে পেয়ে কালাই থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।