২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তি অনুযায়ী দাবি না মানলে আবারো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: গোলাম রব্বানী

পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী সোমবার বলেছেন, আগামী এক মাসের মধ্যে চুক্তি অনুযায়ী দাবি না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

কানসাট রাজবাড়ী মাঠে বিকেলে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ আয়োজিত জনসমাবেশে বক্তব্য দানকালে তিনি একথা বলেন।

সংগ্রাম কমিটির নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে তিনি বলেন, নায্য দাবি আদায়ে ন্যায়সঙ্গত আন্দোলনের কারণে সরকার আমাদের দাবি মানতে বাধ্য হয়েছে। আগামীতে রেজস্ট্রি অফিস, থানা, হাসপাতাল ও ভূমি অফিসের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, আগামী এক মাস শিগঞ্জের প্রতিটি ইউনিয়নে সভা--সমাবেশ করা হবে। এসময় সংগ্রাম পরিষদের কার্যক্রমের ওপর কোনো হামলা হলে তার পল্টা জবাব দেওয়া হবে। প্রয়োজনে আবারো মহাসমাবেশ ডেকে লাঠি মিছিল নিয়ে রানীহাট পর্যন্ত যাওয়া হবে।

সবশেষে তিনি স্থানীয় জনগণকে আপাতত শান্ত থাকার আহ্বান জানান।