কলাপাড়ায় বিআরটিসি বাসে হামলা; আহত ১২
কলাপাড়া পৌর এলাকার ফেরিঘাটে সোমবার দুপুরে কুয়াকাটা থেকে খুলনাগামী বিআরটিসি বাসে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে।
জানা গেছে, দুপুর ১২ টার দিকে কলাপাড়া পটুয়াখালী রুটের মিনিবাস শ্রমিকরা যাত্রী তোলা নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে বিআরটিসি বাসে হামলা ও ভাংচুর চালায়। এতে বিআরটিসি বাসের চালক আবুল হোসেন (৪২), সুপারভাইজর মিজানুর রহমান (৪০), যাত্রী গিয়াসউদ্দিন (২৮) ও জাহাঙ্গীরসহ কমপক্ষে ১২ জন আহত হয়। এ সময় বিআরটিসির চালক ও যাত্রীদের টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
বাস চালক ও যাত্রী মামলা করতে চাইলেও কলাপাড়া থানা মামলা নেয়নি এবং ফেরিঘাটে টহল পুলিশ থাকার নিয়ম থাকলেও ঘটনার সময় টহল পুলিশ ছিল না বলে বিআরটিসির চালক ও যাত্রীরা জানায়।
