লক্ষ্মীপুরে ছাত্রদল ও শিবিরের যৌথ হামলায় অধ্যক্ষসহ ১২ ছাত্রলীগ নেতাকর্মী আহত
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন কলেজে সোমবার ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের যৌথ হামলায় কলেজ অধ্যক্ষ ও একজন শিক্ষকসহ ১২ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছে।
এসময় ক্যাডাররা ছাত্রলীগ নেতাকর্মীদের চারটি মোটর সাইকেল ভাংচুর করে ও তাতে অগ্নি সংযোগ করে।
সূত্র জানায়, কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি জাকির আল মামুন ও সাধারণ সম্পাদক জামাল হোসেন রিপন অন্যান্য নেতাকর্মীদের নিয়ে বেলা ১২টার দিকে অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যায়। এসময় ছাত্রদল ও শিবির ক্যাডাররা অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। এতে অধ্যক্ষ হেলাল উদ্দিন, প্রভাষক মোস্তাফিজুর রহমান এবং ১০ ছাত্রলীগ নেতা কর্মী আহত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
