২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গৃহবধুর লাশ উদ্ধার

নোয়াখালী সদর উপজেলার চন্দ্রশুদ্ধি গ্রামে সোমবার পুলিশ এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধুর নাম রোকসানা বেগম (২৫)।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 04:17 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

এলাকাবাসী সূত্র জানায়, দুই বছর আগে চন্দ্রশুদ্ধি গ্রামের কুয়েত প্রবাসী ইসমাইল হোসেনের সাথে রোকসানার বিয়ে হয়। স্বামীর অবর্তমানে রোকসানার শ্বশুর তাকে মানসিকভাবে নির্যাতন করতো।

রোববার সকালে মোবাইলে স্বামীর সাথে রোকসানার কথা হয়। এ নিয়ে শ্বশুর তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে।

পরে রাতে নিজ কক্ষে সিলিং-এর সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। শ্বশুর পলাতক রয়েছে।

এলাকাবাসী সোমবার সকালে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।