২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মাজার থেকে ৫টি বোমা উদ্ধার

কুমিল্লা জেলার কালিয়াজুরির হযরত আইন উদ্দিন শাহ (রাঃ) এর মাজার থেকে সোমবার পুলিশ একটি মিষ্টির প্যাকেটের ভিতর থেকে লাল টেপ মোড়ানো পাঁচটি বোমা উদ্ধার করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 04:12 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

পুলিশ জানায়, সকালে এক যুবক মাজারের পুকুরে মাছ ধরতে গেলে তার জালে মিষ্টির প্যাকেট আটকে যায়। প্যাকেটটি খুললে লাল টেপ দিয়ে মোড়ানো পাঁচটি বোমা পাওয়া যায়। কুমিল্লা কোতয়ালী থানার দারোগা রফিকুল আলম খবর পেয়ে ঘটনাস্থলে এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়।