২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. আইনুল হকের মাতার ইন্তেকাল

ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. কাজী আইনুল হকের মাতা নূরজাহান বেগম রোববার রাতে চট্টগ্রামের একটি স্থানীয় ক্লিনিকে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া...রাজিউন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 01:39 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভুগছিলেন।

তিনি পাঁচ ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাযা শেষে মরহুমার লাশ সোমবার তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার রামপুরা গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমার কুলখানি শুক্রবার জুম’আর নামাজের পর গ্রামের বাড়ি রামপুরাতে অনুষ্ঠিত হবে।

নূরজাহান বেগমের ইন্তেকালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার এক শোক বাণীতে তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।