মুন্সীগঞ্জে সংঘর্ষে যুবক নিহত
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের দেওভোগের গোসাই বাড়ি মন্দিরের কাছে প্রতিপক্ষের সাথে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। পুলিশ সোমবার একথা জানায়।
নিহত যুবকের নাম শুক্কুর আলী ওরফে সুমন (২০)।
পুলিশ জানায়, রোববার রাতে পারিবারিক ঝগড়া-বিবাদের জের ধরে সুমনের সাথে প্রতিবেশী তিন যুবকের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ওই যুবকরা সুমনকে বেধরক মারধর করলে ঘটনাস্থলেই সে মারা যায়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
