রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো কানসাট হত্যাকা-ের জন্যে প্রধানমন্ত্রীকে দায়ী করছে
কানসাট হত্যাকা-ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন রোববার রাজধানীর বিভিন্ন স্থানে সভা ও প্রতিবাদ মিছিল করেছে।
১৪ দল সিপিবিসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচি অয়োজন করে। প্রতিবাদকারীরা কানসাটে পুলিশী হামলায় অন্তত ১৯ জনের মৃত্যু, শত শত লোক আহত হওয়া ও বিভিন্ন সমস্যার জন্যে প্রধানমন্ত্রীকে দায়ী করেন।
বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দল আয়োজিত ‘কানসাট দিবস’ উপলক্ষে বিক্ষোখ সমাবেশে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে দায়ি করে বলেন, কানসাটের ঘটনার জন্যে সরকারই দায়ি। এটি প্রধানমন্ত্রীর জন্যে একটি সতর্ক সংকেত।
নেতৃবৃন্দ বিএনপি নেতৃত্বাধীন সরকারকে হুঁশিয়ার করে বলেন, সরকার যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ১৯ এপ্রিলের অবস্থান কর্মসূচি ও ২০ এপ্রিলের হরতালে পুলিশি হামলা চালায় তবে সারা দেশে কানসাটের মতো অবস্থা হবে।
জোটের নগর সমন্বয়কারী ও নগর আ’লীগের সভাপতি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ ও মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, গণফোরাম নেতা পংকজ ভট্টাচার্য, গণতান্ত্রিক পার্টির নেতা নুরুল ইসলাম এবং মইনুদ্দিন খান বাদল।
