দিনাজপুরে জেএমবি সন্দেহে পত্রিকার সম্পাদক গ্রেপ্তার
দিনাজপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘আজকের দিনাজপুর’-এর সম্পাদক আব্দুল মজিদকে রোববার জেএমবি সন্দেহে আটক করেছে র্যাব সদস্যরা।
আটককৃত আব্দুল মজিদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর শহর শাখার সভাপতি এবং জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য।
বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুর শহরের স্টেশন রোডের পৃথিবী বুক স্টলের স্বত্ত্বাধিকারী আব্দুল মজিদের পত্রিকার দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেখান থেকে পরে তাকে দিনাজপুর র্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, অভিযোগের ভিত্তিতে আব্দুল মজিদকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আব্দুল মজিদকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দিনাজপুর আদালতে রিমা-ের জন্যে র্যাব--পুলিশ আবেদন জানাবে বলে সূত্র জানিয়েছে।
