২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের সামনে কানসাটে জনগণের ওপর ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছেন ড. কামাল

বিখ্যাত আইনবিদ, সংবিধান বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মী ড. কামাল হোসেন রোববার হাইকোর্টের সামনে সরকারের বিরুদ্ধে কানসাটে সাম্প্রতিক নির্যাতনের অভিযোগে দায়েরকৃত এক আবেদনের শুনানি কালে সেখানে অভিযান চালিয়ে জনগণের ওপর যে ভয়াবহ নির্যাতন ও অত্যাচার চালানো হয়েছে তার বর্ণনা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

“কানসাটে একটি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। আইন প্রতিরক্ষা বাহিনী ও ক্ষমতাসীন দলের কর্মীরা কানসাটের প্রতিটি ঘরে ঘরে তল্লাশি চালিয়েছে। এছাড়া মধ্যরাতে তাদের ওপর হামলা চালিয়ে নির্যাতন ও গ্রেপ্তার করছে। আবারও হামলা ও নির্যাতনের ভয়ে গ্রামবাসী বাড়ি ঘর ছেড়ে চলে গেছে” ড. কামাল তার বক্তব্যে বলেন।

ড. কামাল আদালতকে আরও বলেন, গণতান্ত্রিক ও মৌলিক অধিকার আদায়ে আন্দোলনে নেমে পুলিশের হামলায় বেশ কয়েকজন লোক হতাহত হয়েছেন।

তিনি বলেন, “কানসাটের জনগণ বোরো চাষের ভরা মৌসুমে তাদের জমিতে সেচ কাজের জন্যে বিদ্যুৎ, সার ও ডিজেলের দাবি জানান। চাষিরা তাদের কৃষি জমিতে সেচ কাজ চালানোর জন্য পাম্প মেশিন কিনছে বা ভাড়া নিচ্ছে কিন্তু বিদ্যুতের অভাবে তারা মেশিন চালাতে পারছেনা কিন্তু ভাড়ার টাকা গুনতে হচ্ছে।”

রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী ড. কামাল বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কানসাট থেকে ১৪৪ ধারা, পুলিশ ও বিডিআর তুলে নিয়েছে এবং ওই এলাকার জনগণ ও কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতায় পৌঁছার পথ তৈরি হয়েছে।

“সার্বিক পরিস্থিতি পর্যালোচনা সরকারের পদক্ষেপ চালিয়ে যাওয়ার প্রয়োজনের কথা তুলে ধরে তিনি মামলার পরবর্তী শুনানির জন্য আরও দুই দিন সময় চান।

আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এমএ মতিন ও বিচারপতি এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত  হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

ড. কামালের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৩০ জন উচ্চ পর্যায়ের আইনজ্ঞ শুক্রবার কানসাট পরিদর্শন করেন এবং জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ও পুলিশের সুপারিটেন্ডেন্ট (এসপি) সহ চাঁপাইনবাবগঞ্জের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কানসাট ইস্যুতে হাইকোর্টের আদেশ সঠিকভাবে মেনে চলার নির্দেশ দেন।

রিট আবেদনকারী ও বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকার ও আইনি সহায়তা কমিটির চেয়ারম্যান অ্যাড. জেডআই খান পান্না, অ্যাড. মাহবুবে আলম, অ্যাড. নিজামুল হক নাসিম, অ্যাড. ইদ্রিসুর রহমান, ব্যারিস্টার সারাহ হোসেন, ব্যারিস্টার তাঞ্জিবুল আলম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ রোববার হাইকোর্টের সামনে শুনানির সময় উপস্থিত ছিলেন।

অ্যাড. জেডআই খান পান্না হাইকোর্টের ৯ এপ্রিল জারিকৃত নির্দেশের যথাযথ বাস্তবায়েনের জন্যে নির্দেশ চেয়ে একই বেঞ্চের কাছে ১৩ এপ্রিল সম্পুরক পিটিশনটি দায়ের করলে হাইকোর্ট রোববার আবেদনের শুনানির দিন ধার্য করেন। অ্যাড: জেডআই খান পান্নার ৯ এপ্রিলের রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট পুলিশকে আইন বহির্ভূতভাবে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের কোন নেতা কর্মীকে হয়রাণি বা গ্রেপ্তার না করার নির্দেশ দেন।

হাইকোর্ট এছাড়াও ৪ ও ২৩ জানুয়ারি আইন রক্ষাকারী বাহিনীর হাতে নিহত কানসাটবাসীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্যে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না তার কারণ দর্শাতে রুল জারি করেন। 

হাইকোর্ট রুলে সরকারকে কেন কানসাটবাসীর উপর বিভিন্ন সময় কোন রকম ঘোষণা ছাড়াই পুলিশ হামলাকে বেআইনি ঘোষণা করা হবে না তারও কারণ দর্শাতে বলেন। 

এছাড়াও হাইকোর্ট থেকে সমস্যাগ্রস্ত এলাকাগুলোতে রাত ১০ থেকে সকাল ৬টা পর্যন্ত সেচকাজের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্যে কেন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে না তারও কারণ দর্শাতে বলেন। 

অ্যাড: জেডআই খান পান্না কানসাটে সরকারি অ্যাকশনের বিরোধীতা করে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) এর আওতায় রিট আবেদনটি দাখিল করেন।