সিরাজগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সালালচরে শনিবার রাতে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তি রাজবাড়ী জেলার পাংশার নাসির উদ্দিন (৩০)।
সূত্র জানায়, সালালচর এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরির কারণে এলাকাবাসী নাসিরকে ধরে ইউপি চেয়ারম্যান কামরুল হাসান গোলজারের কাছে তুলে দেয়।
পুলিশ জানায়, চেয়ারম্যানের নির্দেশেই তাকে বেদম মারপিট করা হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেবার পথে সে মারা যায়।
পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কাজীপুর থানা পুলিশ বাদি হয়ে অভিযুক্ত চেয়ারম্যানকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
