৫ সদস্য বিশিষ্ট কমিটির সাথে রাজশাহীতে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের বৈঠক
পাঁচ সদস্য বিশিষ্ট সরকারের একটি কমিটি পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সাথে কানসাট ইস্যু নিয়ে রাজশাহীর সার্কিট হাউজে রোববার এক বৈঠকে মিলিত হয়েছেন।
পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রেসিডেন্ট গোলাম রব্বানী ও বিমান প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম এই বৈঠকে নিজ নিজ পক্ষের নেতৃত্ব দিচ্ছেন।
এই বৈঠকে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের ২৫ সদস্যের প্রতিনিধি দলে কয়েকজন আইনজীবী রয়েছেন।
সরকারের পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন--গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবীর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ সৈয়দ মঞ্জুুর হোসেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। কানসাট হত্যাকা-ের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়।
