বিশেষ জাতীয় টিকাদান কর্মসূচী দিবস পালিত হচ্ছে
ত্রয়োদশ বিশেষ জাতীয় টিকাদান কর্মসূচী রোববার সকাল থেকে সারাদেশে শুরু হয়েছে। সারাদেশে শূণ্য থেকে পাঁচ বছর বয়সী প্রায় ২ কোটি ১০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে।
রাজধানীর মহাখালীস্থ ইপিআই ভবনে শনিবার সকালে ১৩ তম বিশেষ জাতীয় টিকা দিবস উদ্বোধন করা হয়।
বিশেষ জাতীয় টিকা দিবসের প্রথম রাউন্ড রোববার পালিত হচ্ছে এবং এই কর্মসূচীর দ্বিতীয় রাউন্ড পালিত হবে ১৩ মে ও ১১ জুন।
চলতি বছরের জানুয়ারিতে চাঁদপুরে নয় বছর বয়সী একটি শিশু পোলিও রোগে আক্রান্ত হওয়ায় এই বিশেষ টিকা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঘাতক এই রোগের বিরুদ্ধে ব্যাপক টিকাদান কর্মসূচীর মাধ্যমে বাংলাদেশ ২০০০ সালের আগস্টে পোলিও মুক্ত হয়েছিল।
