শায়খ রহমান ও বাংলা ভাইকে রোববার চাঁদপুর আদালতে হাজির করা হবে
চাঁদপুরে ১৭ আগস্ট এবং ৩ অক্টোবর জেএমবির বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় শায়খ আ. রহমান ও বাংলা ভাইসহ ১৫ আসামিকে রোববার প্রথমবারের মতো চাঁতপুর জেলা জজ আদালতে হাজির করা হবে।
হামলার ঘটনাগুলোর পর পুলিশ বাদি হয়ে ওইসব মামলা দায়ের করে।
শায়খ রহমান ও বাংলা ভাইকে আাদালতে হাজির করার উপলক্ষে চাঁদপুরে র্যাব ও পুলিশ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
পিপি অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, অভিযুক্ত ১৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।
এদিকে বাংলা ভাইকে শনিবার ময়মনসিংহ আদালতে হাজির করা হলে আদালত তাকে চাঁদপুর আদালতে হাজির করার অনুমতি দেন।
