২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কের বসন্তপুর রেলওয়ে গেটের কাছে শুক্রবার সন্ধ্যায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

নিহত নুরুল ইসলামের (২৬) বাড়ি একই এলাকার রঘুনাথ পুরে।

পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে রাস্তার পাশ ধরে হেঁটে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের (যশোর-ট-৮৩৬) ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই  সে মারা যায়।

চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।