টঙ্গীতে টেম্পোর চাপায় শিশু নিহত, পিতার অবস্থা গুরুতর
গাজীপুর জেলার টঙ্গীর রাজেন্দ্রপুরে শুক্রবার সকালে টেম্পোর চাকায় পিষ্ঠ হয়ে তিন বছরের এক শিশু নিহত এবং তার বাবা গুরুতর ও একজন আহত হয়েছেন।
নিহত শিশু অপূর্ব তার বাবা আতাউর রহমানের (৪২) সাথে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের কাছে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি টেম্পো তাদের চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় ও বাবা আতাউর রহমান গুরুতর আহত হয়।
