কুষ্টিয়ায় কৃষককে জবাই করে হত্যা
কুষ্টিয়া জেলার ভেড়ামারায় এক কৃষককে জবাই করে হত্যা করা হয়েছে, পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা শুক্রবার একথা জানায়।
নিহত ব্যক্তি ভেড়ামারার সাতবাড়িয়া গ্রামের বাহার আলীর পুত্র মজিবুর রহমান (৪২)।
শুক্রবার সকাল ৭.৩০ মিনিটে পুলিশ তার জবাই করা লাশ উদ্ধার করে।
পুলিশ হত্যাকান্ডের সাথে সম্পর্ক রয়েছে সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো লিংকন এবং লেলিন।
