২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটগ্রাম সীমান্তের তিন বিঘা করিডোরে বিডিআর-বিএসএফ উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক: ভারতের দুঃখ প্রকাশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী সীমান্ত এলাকায় বুধবার বিডিআর - বিএসএফ সংঘর্ষের পর বৃহস্পতিবার বিকেলে তিন বিঘা করিডোরে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের পতাকা বৈঠকে বাংলাদেশী নাগরিক হতাহতের ঘটনায় ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিন বিঘা করিডোরে বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে আড়াই ঘন্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’র পক্ষে নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমা-ার কর্ণেল লুৎফর রহমান এরং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর পক্ষে নেতৃত্ব দেন শিলুগুড়ি বিএসএফ’র ডিআইজি ঋশাল সিং।

সূত্র জানায়, বিএসএফ’র পক্ষ থেকে প্রথমে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হলে বিডিআর সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে উচ্চ পর্যায়ের পতাকা বৈঠকের দাবী করে। যে কারণে পতাকা বৈঠক দুপুর ১টায় শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর তা শুরু হয় বিকাল সাড়ে চারটায়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে আলোচনায় অংশগ্রহণ করেন বিডিআর এর রংপুর সেক্টর কমা-ার কর্ণেল লুৎফর রহমান, ১৯ ব্যাটালিয়ন কমা-িং অফিসার লে. কর্ণেল শাফাত, ৩৪ ব্যাটালিয়ন কমা-িং অফিসার লে. কর্ণেল সাঈফ, জোন কমা-ার মেজর খালিদ ও মেজর মহসিনসহ ৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল।

অপরদিকে আলোচনায় ভারতের পক্ষে জলপাইগুড়ি বিএসএফ’র ডিআইজি ঋসাল সিং এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

পতাকা বৈঠকে বিনা উস্কানিতে বিএসএফ’র গুলিবর্ষণে বাংলাদেশী নাগরিক হতাহতের ঘটনায় বিডিআর কড়া অবস্থান নিলে বিএসএফ’র ডিআইজি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন।

এছাড়া ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনার না ঘটা, উত্তেজনা প্রমশনে ব্যাবস্থা গ্রহণ এবং জরিপ কাজ শেষ না হওয়া পর্যন্ত ভারতীয় সীমানায় নির্মাণকাজ বন্ধ রাখার একটি লিখিত অঙ্গীকারও বৈঠকে সাক্ষরিত হয়।