২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী দ্রুত বিচার আদালতে হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

রাজশাহীর দ্রুত বিচার আদালতে পাবনার ঈশ্বরদী উপজেলার চাঞ্চল্যকর বাবুল শাহ হত্যা মামলার রায়ে ১২জনের যাবজ্জীবন করাদণ্ড দেওয়া হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

রাজশাহী দ্রুত বিচার আদালতের বিচারক এএফএম আমিনুল ইসলাম বুধবার এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো-- ঈশ্বরদী উপজেলার মঙ্গলপাড়া এলাকার সেকেন্দার আলী, দৌলত আলী, শামসুল ইসলাম, এলাহী ওরফে ঈসমাইল, জিন্নাহ, হান্নান শাহ, মান্নান শাহ, তৈয়ব আলী, আ. সালাম, সুলতান আহমেদ, ইয়ারুল ইসলাম ওরফে ঠান্ডা এবং তুফান শাহ। এদের মধ্যে ইয়ারুল ইসলাম এবং তুফান শাহ পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, একটি বিরোধ মিমাংসার জন্যে আসামিরা পাকশী রেলওয়ে হাসপাতালের কর্মচারি বাবুল শাহকে ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর রাতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাড. কেতাব উদ্দিন।