২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈর থেকে আরজিএস মডেলের গ্রেনেড উদ্ধার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরে একটি বাসের ভিতর থেকে একটি আরজিএস মডেলের গ্রেনেড উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

এ ঘটনায় র‌্যাব সদস্যরা একজনকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব ১০ সূত্র জানায়, বগুড়া - ঢাকা রুটের একটি বাসের ভিতর মিষ্টির প্যাকেটের মধ্যে গ্রেনেডটি লুকানো ছিল।

দুপুরে বাসটি তল্লাশীর সময় তারা প্যাকেটটি দেখতে পায়।

আটক ব্যক্তিকে র‌্যাব হেফাজতে নেয়া হয়েছে বলে র‌্যাব সূত্র জানায়।

এর আগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যেসব গ্রেনেড উদ্ধার করা হয় সেগুলো মূলত আরজিএস মডেলের গ্রেনেড।