২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক- সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2006, 06:19 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

রাঙ্গামাটি পৌরসভা চত্বরে মঙ্গলবার পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাইং, বৈসুক বিষুর উপলক্ষে দ’ুদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্ধোধনকালে সন্তু লারমা এ উদ্বেগ প্রকাশ করেন।

সন্তু লারমা তার বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে অব্যাহত সেনা সন্ত্রাস, জুম্মদের ভূমি দখল, জাতিগত শোষন - নীপিড়ন ও ইসলামিক সম্প্রসারনবাদের কারণে জুম্মরা প্রতিবছর তাদের ঐতিহ্যবাহী জাতীয় উৎসব বিঝু, সাংগ্রাইং, বৈসুক বিষু শান্তিপূর্ণভাবে পালন করতে পারছে না। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তার প্রমাণ খাগড়াছড়ি মাইছড়ির সাম্প্রদায়িক ঘটনা।

তিনি বলেন, বর্তমান জোট সরকারের সাড়ে চার বছরে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণ উপহার হিসেবে পেয়েছে শুধু শোষন - নীপিড়ন, লাঞ্চনা - বঞ্চনা ও নির্যাতন। তাই আদিবাসীদের ভূমি অধিকার ও অস্তিত্ব টিকিয়ে রাখতে আগামীতে দেশের একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রগতিশীল ও সাম্প্রদায়িক সরকার প্রতিষ্ঠায় এগিয়ে যেতে হবে।

সন্তু লারমা পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও ভূমি অধিকারসহ জুম্মদের আত্মনিয়ন্ত্রনাধিকার আদায়ের লক্ষ্যে আরো অধিকতর সংগ্রাম ও ঐক্যবদ্ধভাবে সংগ্রামে সামিল হওয়ার জন্যে সবাইকে আহ্বান জানান। তিনি অপারেশন উত্তরণ নামে সেনা শাসন ও সেনা ক্যাম্প প্রত্যাহারেরও দাবী জানান।

রাঙ্গামাটি বিঝু, সাংগ্রাইং, বৈসুক বিষু উদযাপন কমিটি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যা ড. মানিক লাল দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অন্যতম নেতা গৌতম কুমার চাকমা।

পরে ফিতা কেটে দু’দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্ধোধন করেন সন্তু লারমা।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন বুধবার রাঙ্গামাটি স্টেডিয়ামে রয়েছে আদিবাসীদের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধূলার প্রতিযোগিতা।