২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার দৌলতপুরে ১১টি তাজা বোমা উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে সোমবার ১১টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। উপজেলার বাগোয়ান গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মিঠুনের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 06:08 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুপুর ১টার দিকে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বোমাগুলো উদ্ধার করে। তবে মিঠুনকে গ্রেপ্তার তারা করতে পারেনি। পুলিশ উদ্ধারকৃত বোমাগুলো থানায় এনে নিষ্ক্রিয় করেছে।

মিঠুন ওই গ্রামের ঈমান আলীর ছেলে। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।