বিএফইউজে সম্মেলন ১২ এপ্রিল
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র দ্বিবার্ষিক প্রতিনিধি সম্মেলন জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ১২ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন।
বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে মহাসচিব মনজুরুল আহসান বুলবুল বক্তব্য রাখবেন। এছাড়াও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।
বিএফইউজে সভাপতি ও মহাসচিব সম্মেলন সফল করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।
