ঢাবি মৎস্য বিজ্ঞান বিভাগের এক শিক্ষকের অপসারণ দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা বিভাগীয় শিক্ষক মোহাম্মদ মামুন চৌধুরীকে ৭২ ঘন্টার মধ্যে অপসারণ না করা হলে অনশনসহ কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানায়।
এ সময় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ, ইনকোর্সের নম্বর কমিয়ে দেওয়া এবং ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ করা হয়।
শিক্ষার্থীরা জানায়, এ ব্যাপারে ৯ এপ্রিল বিভাগের চেয়ারম্যানের কাছে কোর্স শিক্ষক পরিবর্তনের আবেদন জানিয়ে দরখাস্ত করা হলেও এখন পর্যন্ত ব্যবস্থা নেয়া হয়নি।
তারা জানায়, এছাড়া ১৫ মার্চ উপাচার্য বরাবরেও এ ব্যাপারে দরখাস্ত দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানায়, ১৬ জন শিক্ষার্থীর একজন বাদে কেউই এখন ওই শিক্ষককের ক্লাস না করায় শিক্ষক তাদের প্র্যাকটিক্যালসহ পরীক্ষায় কম নম্বর দেওয়ার হুমকি দিয়েছেন।
