মেহেরপুর থেকে ১৫ জনকে ভারতে পুশব্যাক
বিডিআর ও স্থানীয় জনগণ মেহেরপুরের ইছাখালী সীমান্তের জিরো লাইন থেকে বাংলা ভাষাভাষী মোট ১৫ জন ভারতীয় নাগরিককে রোববার ভারতে পুশব্যাক করেছে। এরআগে শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবার তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছিলো।
বিএসএফ ৭৩ ব্যাটালিয়নের সদস্যরা নদীয়া জেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিকদের ভেতরে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, ভারতীয় ওই নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার পর সৃষ্ট উত্তেজনা এ ঘটনার মধ্যে দিয়ে কিছুটা কমেছে।
কুষ্টিয়া মিরপুর বিডিআর সেক্টরের জেনারেল স্টাফ অফিসার মেজর এসএম আক্তারুজ্জামান সাংবাদিকদের জানান, পুশ ইন ও পুশ ব্যাক থেমেছে কিন্তু ইছাখালী সীমান্ত এলাকায় বিডিআর কে সতর্কতা অবস্থায় রাখা হয়েছে ।
