রাজশাহীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে
পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে রোববার রাজশাহীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ অবিলম্বে গ্যাস সরবরাহের দাবিতে এই হরতাল ডেকেছে।
আওয়ামী লীগসহ ১৪ দল, রাজশাহী ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং অন্যান্য সংগঠন এই হরতালের প্রতি সমর্থন দিয়েছে।
হরতাল চলাকালে রাজশাহী মহানগরীর দোকানপাট এবং স্কুল-কলেজ বন্ধ রয়েছে।
শহরের বিভিন্ন রাস্তায় রিক্সা চলাচল করতে দেখা গেলেও ভারী কোন যানবাহন চলাচল করছে না।
বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। আন্তঃজেলা বাস সার্ভিস এবং ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
