২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পৃথক ঘটনায় ২ জন নিহত

সাভারে শনিবার পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর মধুমতি মডেল টাউনের সামনে সকালে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় একজন নিহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

অপরদিকে সন্ধ্যায় পুলিশ দক্ষিণ রাজাশন এলাকা থেকে এক মহিলার লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায় হেমায়েতপুরের মধুমতি মডেল টাউনের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

অপর ঘটনায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ পৌর এলাকার দক্ষিণ রাজাশন এলাকার একটি বিল থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ উদ্ধার করে।

দুটি ঘটনায় সাভার থানায় পৃথক মামলা হয়েছে।