কানসাট পরিস্থিতি : অনির্দিষ্টকালের হরতালের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে অনির্দিষ্টকালের হরতালের দ্বিতীয় দিনও উত্তেজনা, আতঙ্ক এবং থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে।
কানসাটের পুকুরিয়া এলাকায় শনিবার সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় জনগণ গাছ কেটে চাঁপাই-সোনামসজিদ মহাসড়কে নতুন করে ব্যারিকেড দিচ্ছে। কানসাটের বিভিন্ন স্থানে শুক্রবারের দেয়া ব্যারিকেডগুলো এখনও আছে। হরতালের কারণে সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে আছে।
শিবগঞ্জ উপজেলার চাঁপাই-- সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড়ে বৃহস্পতিবার বিকেলে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ ও স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে চার জন নিহত হওয়ার প্রতিবাদে ও সংগ্রাম পরিষদের ১৪ দফা দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়।
