সিরাজগঞ্জে টর্নেডো এবং পঞ্চগড়ে শিলাবৃষ্টিতে আহত ৫০
সিরাজগঞ্জের কাজীপুরে টর্নেডো এবং পঞ্চগড়ের তেতুলিয়ায় শিলাবৃষ্টির তান্ডবে শুক্রবার অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এতে এলাকার ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডিনিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি জানায়, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ১৫টি গ্রামে শুক্রবার সন্ধ্যায় ২০ মিনিট ব্যাপি টর্নেডো ও ভারী শিলাবৃষ্টি হয়। ঝড়ে এলাকায় দুই শতাধিক ঘরবাড়ি ধসে যায়।
এতে কমপক্ষে ৫০ জন আহত হয় বলে জানা গেছে।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজের পঞ্চগড় প্রতিনিধি জানায়, বৃহষ্পতিবার রাতে জেলার তেতুলিয়া উপজেলার প্রায় ১০টি গ্রামের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে ১০ মিনিট ধরে শিলাবৃষ্টি হয়। এতে ব্যাপক এলাকায় ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এ সময় শিলাবৃষ্টির আঘাতে উপজেলার রৌশনপুরের মো¯তফা মোল্ল¬াসহ চারজন মহিলা পাথর শ্রমিক আহত হয়।
