সাভারে গাড়ি চাপায় নিহত ২
ঢাকা--আরিচা মহাসড়কের সাভারস্থ বলিয়ারপুর স্ট্যান্ডে দ্রুতগামী কোচের চাকায় পিষ্ট হযে দুইজন নিহত হয়েছে।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
থানা পুলিশ সূত্র জানায়, ঢাকা--আরিচা মহাসড়কের বলিয়ারপুরে বুধবার রাত ১২টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোচের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
পুলিশ নিহতের মৃতদেহ বৃহস্পতিবার সকালে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়
এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
